সাগরদাঁড়ি বেড়াতে যাওয়া যুবককে অনৈতিক কাজের অভিযোগ তুলে মারধর, ভিডিও ভাইরাল
যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে মাইকেল মধুসূদন দত্তর বাড়িতে বেড়াতে আসা এক যুবককে অনৈতিক কাজ করার অভিযোগ তুলে মারধর করা হয়েছে। ঘটনাটি পয়লা বৈশাখের হলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মারধরের ভিডিও ছড়িয়ে পড়েছে। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।
সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তর বাড়িতে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকেরা বেড়াতে আসেন। তাঁরা মাইকেল মধুসূদন দত্তর বাড়ি ছাড়াও কবির স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের পাড়ে ঘুরে বেড়ান। স্থানীয় লোকজন বলছেন, ছড়িয়ে পড়া ভিডিওর কারণে সাগরদাঁড়িতে পর্যটনে বিরূপ প্রভাব ফেলবে। See more
0 মন্তব্যসমূহ